Thursday, November 29, 2018

Participatory environment is ready: CEC


Chief Election Commissioner (CEC) KM Nurul Huda on Thursday said a participatory environment has been created to hold the 11th parliamentary election.
“Candidates filed their nominations in a disciplined manner yesterday(Wednesday). Nobody violated the electoral code of conduct,” he said at a training session of field-level officials, at the commission’s Agargaon office.
Nurul Huda urged the officials to be fair and neutral.
Many candidates submitted their nominations with an entourage of five- to-seven people, and there were some people outside the submission locations, but there were no showdowns, he added.
He expressed optimism that the commission has been able to create a competitive and participatory ground for holding the election.
Previously, during a meeting, the CEC directed executive magistrates to ensure equal opportunities for all during the election.

Wednesday, November 28, 2018

বিচারিক আদালতে সাজা হলে আপিলে ‘দণ্ড স্থগিতের বিধান নেই’


বিচারিক আদালতে দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তা ‘স্থগিতের বিধান নেই’ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে আদালত পর্যবেক্ষণে বলেছেন, চাইলে আবেদনকারী আপিল বিভাগে যেতে পারেন। আপিল বিভাগ এ ব্যাপারে একটা প্রিন্সিপাল সেটেল করতে পারেন। পরবর্তীতে হাইকোর্ট সেটা অনুসরণ করতে পারে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে আজ সোমবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, তার দণ্ড স্থগিতে হাইকোর্টে আবেদন করেছিলেন। যেটা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যার ফলে তার দণ্ড বহাল রয়েছে। যদি আজ তার সাজাটা স্থগিত হতো তাহলে রাজনৈতিকভাবে যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছেন তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। আজকের আদেশের ফলে তাদের আর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা থাকলো না।’
‘আদালত বলেছেন, আপনারা ইচ্ছা করলে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে পারেন। আপিল বিভাগ এ ব্যাপারে একটা প্রিন্সিপাল সেটেল করতে পারেন। পরবর্তীতে হাইকোর্ট সেটা অনুসরণ করতে পারে।
এই সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, এর মধ্যে যাদের সুপ্ত ইচ্ছা ছিল খালেদা জিয়াসহ অন্যরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন, সেই ইচ্ছাটা আপাতত বাতিল হয়ে গেলো।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির এমন কোনো সেকশন নেই যেটা অনুসরণ করে সাজাটা স্থগিত করা যাবে। যার কারণে আদালত পর্যবেক্ষণ দিয়ে তার আবেদন খারিজ করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের মামলার রায় দেন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
রায়ে সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলামকে ১০ বছর এবং ম্যানেজার মাহবুবুল হাসান, ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুই আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী খালাস পান।
ব্যারিস্টার ফখরুলকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয়মাস এবং অন্য চারজনকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয়মাস করে কারাদণ্ডও দেওয়া হয়।
এ দণ্ডের বিরুদ্ধে আপিলের পর ২০১৬ সালের ৪ এপ্রিল কারাদণ্ডপ্রাপ্ত আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এদিকে তার আপিল বিচারাধীন রয়েছে। এ অবস্থায় তিনি দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেন। যেটা সোমবার খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সাংবাদিকদের দেখান ও স্পাইরাল বাইন্ডিং করা কপি নিয়ে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে যান।
রায় ঘোষণার পরদিন ২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় জিডি করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়।

মায়ার আসনে নৌকার মনোনয়ন পেলেন নুরুল আমিন রুহুল


চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন রুহুল। গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তাকে এ মনোনয়ন চিঠি দেওয়া হয়।
এ আসনের বর্তমান এমপি এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দল রবিবার মনোনয়ন দিয়েছিল। ফলে চাঁদপুর-২ আসনে এখন দুই জন মনোনিত। এদিকে ব্যাংকের ঋণ খেলাপির দায়ে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়ার নির্বাচন করা অনিশ্চিত! এ আসনে গতকাল রাত ১১টায় নতুন করে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা মুহম্মদ শফিকুর রহমানকে।
এছাড়া ঢাকা-১৭ আসনে কাদের খানকে গতকাল মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার এ আসনে মনোনয়ন পেয়েছিলেন চিত্র নায়ক ফারুক। এছাড়া বরিশাল-২ আসনে গতকাল মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম তালুকদারকে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

উপর থেকে না বলায় জামায়াত প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা


জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানীর পক্ষে মনোনয়পত্র জমা দিতে রংপুরে রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ৫ ঘন্টা দাড়িয়ে ছিল তার আইনজীবীরা - নয়া দিগন্ত
পাঁচ ঘন্টা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে দাড়িয়ে থেকেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানি। তিনি রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ২০ দলীয় জোট সমর্থিত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিতে গিয়েছিলেন। 
গোলাম রব্বানির আইনজীবী অ্যাডভোকেট  বায়েজিদ ওসমানি বলেন,  বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে রংপুরের ডিসি (রিটানিং কর্মকর্তা) এনামুল হাবীব তার দরজার সামনে ৫ ঘন্টা দাড় করিয়ে রেখে কোন কারণ উল্লেখ না করেই মনোনয়নপত্র গ্রহণে অপরাগতা প্রকাশ করেন।  
ঘটনাটিকে নজীরবিহীন এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় দাবি করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তার আইনজীবী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২০ দলীয় জোট থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন অধ্যাপক গোলাম রব্বানী। তিনি জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। 
বুধবার সন্ধ্যা ৬টায় ডিসি অফিসের সামনে দাড়িয়ে অ্যাডভোকেট বায়েজিত ওসমানি বলেন, বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোলাম রাব্বানীর পক্ষে মনোনয়নপত্র নিয়ে আমিসহ কয়েকজন জুনিয়র আইনজীবী রিটার্নিং কর্মকর্তা ও ডিসি এনামুল হাবীবের কাছে যাই। এই মনোনয়নপত্রে ২০ দলীয় জোটের বিএনপি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে চাইলে তিনি গ্রহণ করেননি। এসময় আমরা দরজার পাশে দাড়িয়ে থাকি। আমাদের সামনে অন্যরা মনোনয়নপত্র জমা দিয়ে চলে যেতে থাকেন। 
এই আইনজীবী আরও জানান, এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই রংপুর জেলা পুলিশের বি-সার্কেলসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এবং ডিএসবি ও ডিবির লোকজন আমাকে ঘিরে রেখে জেরা করতে থাকেন-কেন প্রার্থী আসলো না। প্রস্তাবক, সমর্থনকারী কেন আসলো না। এছাড়াও তারা অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়ন কাগজপত্র দেখেত থাকেন। আমি পুলিশের কর্মকর্তাদের জানাই, অধ্যাপক গোলাম রব্বানী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সাড়ে চার বছরেই বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় জেলে ছিলেন। সর্বশেষ মামলায় জামিন নিয়ে বের হয়ে আসেন। এরই মধ্যে তাকে আবারও একটি গায়েবী মামলা দেয়া হয়। ওই মামলায়ও তিনি গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হন। সেই জামিনের তারিখ রয়েছে আগামী বছরের ১৫ জানুয়ারী। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থী, প্রস্তাবক, সমর্থনকারী ছাড়াও তার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করার বিধান আছে। এ বিষয়ে নথিপত্র বি সার্কেল কে দেয়ার পর তিনি বলেন মনোনয়ন দাখিল করতে আপনার কোন অসুবিধা নেই।
এই আইনজীবী আরও জানান, পুলিশের কর্মকর্তা একথা বলার পর আমি মনোনয়ন দাখিল করতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবারও আমাকে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। অনেক অনুরোধের পর রিটার্নিং কর্মকর্তার কাছে যাওয়ার অনুমতি পাই। সেখানে গিয়ে আমি আইনের ব্যাখ্যা দিয়ে মনোনয়ন পত্রটি নেয়ার অনুরোধ জানাই। এসময় সেখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এডিসি, মেট্রেপলিটন কোতয়ালী জোনের এসি, কোতয়ালী থানার ওসিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ডিসির ছোট রুমে গিয়ে ঢাকায় কথা বলতে বলেন। তিনি ওই ছোট রুমে যাওয়ার পর রিটার্নিং কর্মকর্তাসহ সকল কর্মকর্তা সেখানে যান। অনেকক্ষণ পর তার ফিরে এসে রিটার্নিং কর্মকর্তা আমাকে বলেন আমরা তার মনোনয়ন গ্রহণ করতে পারবো না। উপর থেকে না বলা হয়েছে।
আইনজীবী বায়েজিদ ওসমানি আরও জানান, এসময় আমি রিটার্নিং কর্মকর্তাকে বলি আপনি এখন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা। আপনি আইন অনুযায়ী এটা নিতে বাধ্য। কেন নিবেন না সেটাও বলতে বাধ্য। কিন্তু তিনি কোন কারণ ব্যাখ্যা না দিয়েই মনোনয়ন ফরম নিতে অপারগতা প্রকাশ করে আমাকে বিদায় দেন।
এই আইনজীবী বলেন, আসছে নির্বাচন যে একটি পাতানো নির্বাচন হবে সেটাই প্রমাণ করলেন এই রিটার্নিং কর্মকর্তা। তিনি সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছেন। তিনি মনোনয়ন জমা না নিয়ে আইন ভঙ্গ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ বিষয়ে আমরা জোট, ঐক্যফ্রন্টকে অবহিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো। তিনি বলেন, ওই আসনে আওয়ামীলীগের এইচএন আশিকুর রহমান প্রার্থী। অধ্যাপক গোলাম রব্বানীর পক্ষে মাঠে ভোটের জোয়ার দেখে সরকার ভয়ে ভীত হয়ে গোলাম রব্বানীর মনোনয়ন গ্রহন না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়ার কারনেই তার মনোনয়ন গ্রহন করা হয় নি।
তিনি আরও জানান, এর আগে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অধ্যাপক গোলাম রব্বানীর পক্ষে রাকিবুল ইসলাম নামের এক ব্যাক্তি মনোনয়ন পত্র জমা দিতে গেলে তাকে পুরোনো মামলায় গ্রেফতার জেল হাজতে পাঠায় পুলিশ।
প্রসঙ্গত: অধ্যাপক গোলাম রব্বানী হাজার ভোটে ২০১৪ সালে ১ লাখ ২৮ হাজার ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এ ব্যপারে রিটার্নিং কর্মকর্তা রংপুর ডিসি এনামুল হাবীব সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হন নি।

মনোনয়ন বাণিজ্যে বিপর্যস্ত জাতীয় পার্টি টাকা ফেরত চেয়ে মনোনয়ন বঞ্চিতদের আলটিমেটাম


ভয়াবহ মনোনয়ন বাণিজ্যের কবলে পড়ে জাতীয় পার্টি এক রকম বিপর্যস্ত। বাধ্য হয়ে যারা বিপুল অঙ্কের টাকা দিয়েও শেষ পর্যন্ত মনোনয়ন নিশ্চিত করতে পারেননি তাদের ক্ষোভ-অসন্তোষ এখন চরমে। টাকা ফেরত দেয়ার জন্য ভুক্তভোগীরা পার্টির মহাসচিব রুহুল আমিনকে প্রকাশ্যে আলটিমেটাম দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত টাকা ফেরত না দিলে পুলিশও তাদের রক্ষা করতে পারবে না। মঙ্গলবার দিনভর এ রকম ক্ষোভ-প্রতিবাদের ঘটনা ঘটে বনানীর দলের কার্যালয়ে।
অভিযোগ উঠেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করার কথা বলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার দলের মাঠ মনোনয়নপ্রত্যাশীদের অনেকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন, যা ফেরত পেতে তারা মহাসচিবকে হন্যে হয়ে খুঁজছেন। রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসায়, তার তেজগাঁওয়ের ব্যবসায়িক কার্যালয়, এমনকি বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়- সর্বত্র হানা দিচ্ছেন বিক্ষুব্ধরা।
পাওনাদার নেতাদের কয়েকজন যুগান্তরকে বলেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। টাকা ফেরত দেয়ার ভয়ে তিনি এক রকম আত্মগোপনে থাকছেন। মাঝে মধ্যে প্রকাশ্যে এলেও নিজস্ব নিরাপত্তা বাহিনীকে তাকে ঘিরে ধরে সার্বক্ষণিক পাহারায় রাখছেন। যে কারণে পাওনাদার নেতারা দেখা করতে পারছেন না।
ভুক্তভোগীদের একজন নীলফামারী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী। ৫ জানুয়ারির নির্বাচনে ভোট ছাড়াই এমপি হন তিনি। এবারও তাকে মনোনয়ন দেয়ার কথা বলে ১ কোটি টাকা নেন এবিএম রুহুল আমিন হাওলাদার।
পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম করে তার কাছ থেকে এই টাকা নেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত শওকত চৌধুরীকে মনোনয়ন না দিয়ে এ আসনে মনোনয়ন দেয়া হয় দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। যিনি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের একটি আসন থেকে বিনা ভোটে জাতীয় পার্টির এমপি হন।
বিপুল অঙ্কের টাকা দিয়েও মনোনয়ন না পেয়ে মঙ্গলবার শওকত চৌধুরী বনানীর এরশাদের অফিসের সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলেন, ‘আমার টাকা ফেরত দিয়ে স্যারকে (এরশাদ) এবং হাওলাদারকে সৈয়দপুর যেতে বলবেন। না হলে পুলিশও তাদের রক্ষা করতে পারবে না, বলে গেলাম।’ তিনি আরও বলেন, ‘আমি তাকে দেখে নেব। ষাট লাখ টাকা দিয়েছি। যখন যা চেয়েছে সব দিয়েছি, কোন অনুষ্ঠানে টাকা দেইনি? যখন সৈয়দপুর গেছেন ওনার জন্য কী করিনি? তাই আমার টাকা ফেরত দিতে বলবেন। না দিলে খবর আছে।’ এ সময় সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মামুনুর রশীদ যুগান্তরকে বলেন, ‘আমাদের মনোনয়ন যদি দেয়া নাই হবে, তাহলে কেন এত টাকা নিল। এত টাকাই বা খরচ করানো কেন হলো।’ তিনি এ সময় টাকা ফেরত দাবি করেন।
জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম রিপন যুগান্তরকে বলেন, ‘আমি নির্বাচনের জন্য প্রায় কোটি টাকার মতো খরচ করেছি। নেতারা মনোনয়ন দেয়ার কথা বলে টাকা নিয়েছেন। প্রশ্ন হল- মনোনয়ন যদি নাই দেয়া হবে তাহলে এভাবে টাকা নিলেন কেন।’
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ক্রীড়া সংগঠক জামাল রানা যুগান্তরকে বলেন, মহাসচিব ১ কোটি টাকা চেয়েছেন। দিতে পারিনি তাই মনোনয়ন দেননি। তিনি আরও বলেন, এবিএম রুহুল আমিন হাওলাদার এবারের নির্বাচনে মনোনয়ন দেয়ার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন। সবার আগে নিজের এবং স্ত্রী নাসরিন জাহান রতœার মনোনয়ন নিশ্চিত করেছেন। এরপর যারা টাকা দিয়েছে তাদের মনোনয়ন দেয়া হয়েছে। যারা টাকা দেননি তারা জনপ্রিয় হলেও মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।
এদিকে এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে দল ছাড়তে শুরু করেছেন দলটির তৃণমূলের নেতারা। ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি ও পার্টি চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার ইতিমধ্যে এ অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছেন। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় জাতীয় পার্টি ছেড়ে মঙ্গলবার বিএনপিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক যুগ্ম সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব রোকনউদ্দিন বাবুল। লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান উপস্থিত ছিলেন।
এদিকে এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল পর্যায়েও প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে এবার মনোনয়ন দেয়া হয় অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে। তিনি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা। অথচ তার শ্বশুর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এ আসন থেকে জাতীয় পার্টির হয়ে পরপর দু’বার এমপি নির্বাচিত হন। জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পার্টির মহাসচিব তাকে বঞ্চিত করে তার জামাতা রেজাউল ইসলামকে মনোনয়ন দেয়। অথচ রেজাউলের এলাকায় কোনো পরিচিতি নেই, নেই জনভিত্তিও।
জানা গেছে, রেজাউল ইসলাম ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে- এ খবরে জিয়াউল হক মৃধার সমর্থকরা মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা সোয়া ১১টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর জিয়াউল হক মৃধা এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা জোরালোভাবে দাবি জানিয়ে বলেন, মহাজোট থেকে রেজাউল ইসলাম ভূঁইয়ার বদলে যেন সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। অন্যথায় সরাইল-আশুগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পুলিশ পাহারায় পটুয়াখালীতে রুহুল আমিন : এদিকে মঙ্গলবার পুলিশ পাহারায় হেলিকপ্টারে করে পটুয়াখালী আসেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এদিন আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা দফায় দফায় রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসার সামনে জাপা মহাসচিবের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে- ‘বাকেরগঞ্জের রুহুল আমিন, বাকেরগঞ্জে চলে যা।’
এছাড়া বিক্ষুব্ধ একাধিক এলাকাবাসী যুগান্তরকে জানান, রুহুল আমিন হাওলাদার প্রার্থী হয়ে হেলিকপ্টার ব্যবহার করতে পারেন না। এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি- এ বিষয়ে তদন্ত করে হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। জেলা আওয়ামী লীগের একাধিক নেতা যুগান্তরকে বলেন, এবারও যদি এখানে রুহুল আমিনকে মনোনয়ন দেয়া হয় তাহলে এ আসনটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে যেতে পারে। আসনটি বিএনপির দখলে চলে যেতে পারেও বলে মন্তব্য করেন তারা। এ প্রসঙ্গে রুহুল আমিন যুগান্তরকে বলেন, আমি কখনও মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করিনি। আজ পটুয়াখালীতে মনোনয়ন দাখিল করতে আসিনি। আমি মায়ের কবর জিয়ারত করতে এসেছি।

Saturday, November 24, 2018

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: জেনে নিন মানুষের মৃত্যুর কয়েক সেকেন্ড পর থেকে দেহে...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: জেনে নিন মানুষের মৃত্যুর কয়েক সেকেন্ড পর থেকে দেহে...: মৃত্যু চিরন্তন সত্য। মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো জীবন শেষ। মৃত্যু নিয়ে মানুষের মধ্যে অনেক শঙ্কা কাজ করে স্বাভাবিকভাবেই; কিন্তু মৃত্যু ঘটবেই,...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: সফল হতে চান? এখনই ছাড়ুন এই ৯টি বদঅভ্যাস

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: সফল হতে চান? এখনই ছাড়ুন এই ৯টি বদঅভ্যাস: সফল হওয়ার জন্য তো অনেক কিছুই করছেন। কিন্তু এক ধাপ উন্নতি করলেন তো আরেক ধাপ পিছিয়ে যাচ্ছেন। বালতিতে যদি ফুটো থাকে তাহলে যতই পানি ঢালেন ...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপকের ইসলামগ্রহণ

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপকের ইসলামগ্রহণ: আমেরিকান ইউনিভার্সিটি অব নাইজেরিয়ার (এইউএন) তিন মার্কিন অধ্যাপক ইসলাম গ্রহণ করেছেন। তারা হলেন, অবসরপ্রাপ্ত আমেরিকান মেরিন অফিসার এবং এইউ...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: গাদ্দাফির শাসনকালে কেমন ছিল লিবিয়ার জীবন?

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: গাদ্দাফির শাসনকালে কেমন ছিল লিবিয়ার জীবন?: ছবির কপিরাইট GETTY IMAGES Image caption লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এক রক্তপাতহীন অভ্যুত্থানে ১৯৬৯ সালের সেপ্টেম্বরে লি...

Friday, November 23, 2018

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন নাও হতে...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন নাও হতে...: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন- সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষম...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিটি মেয়রের প...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিটি মেয়রের প...: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ভর্তিচ্ছুক শ...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: ঝালকাঠিতে ইলিশের পোনা বিক্রিকালে দুইজন গ্রেপ্তার

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: ঝালকাঠিতে ইলিশের পোনা বিক্রিকালে দুইজন গ্রেপ্তার: ঝালকাঠির সুগন্ধা নদীতে চলছে অবাধে ইলিশের পোনা শিকার। বাধা ও চরগড়া চাল দিয়ে জেলেরা ইলিশের পোনা শিকার করে বাজারে বিক্রি করা হচ্ছে। পোনা ধর...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: নলছিটিতে প্রেমঘটিত হত্যায় নিহত কলেজ ছাত্র রাকিব'র'...

মোঃ মঈনুল ইসলাম রাজিব বগ্ল পেইজ: নলছিটিতে প্রেমঘটিত হত্যায় নিহত কলেজ ছাত্র রাকিব'র'...: ঝালকাঠি জেলার নলছিটিতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে নিহত রাকিব হোসেন'র(১৭) বাড়ি পরিদর্শন করে স্বজনদের শান্তনা ও অপরাধীদের আইনের আওতা...